স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাদক ও জুয়া প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নিতে এ কমিটি গঠন করা হবে। তবে কবে নাগাদ এই কমিটি গঠিত হবে এবং এর সদস্যদের নাম নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
সম্প্রতি, মাদক ও জুয়াকে দেশের অন্যতম প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে এসব নির্মূলে কার্যকর পদক্ষেপ নেয়ার সুপারিশ করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি। সংসদ ভবনে অনুষ্ঠিত এক বৈঠকে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে এই সুপারিশ করা হয়।