বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দেশে ফেরার আহ্বান জানালেন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বিদেশে পড়াশোনা করা শিক্ষার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের দেশে ফেরার আহ্বান জানালেন

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন দেশ থেকে বিদেশে উচ্চশিক্ষা শেষে শিক্ষার্থীদের দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দেশের বাইরে পড়াশোনা করা মেধাবীদের দেশে ফিরে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশকে একটি শিক্ষা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে এই শিক্ষার্থীদের প্রয়োজন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে তৃতীয় ঢাকা-চায়না ডে ২০২৬ উদযাপন অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। শিক্ষামন্ত্রী উল্লেখ করেন, কারিগরি শিক্ষায় চীনের উৎকর্ষতা বিশ্বের জন্য একটি মডেল হিসেবে বিবেচিত হচ্ছে এবং এ বিষয়ে সহযোগিতা করছে চীন।

তিনি আরও জানান, শিক্ষাখাতে বাংলাদেশ ও চীনের মধ্যে জ্ঞান আদান-প্রদান ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে এবং ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত ও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।

চীনের জাতীয় দিবস উপলক্ষে, শিক্ষামন্ত্রী দেশটির সরকার ও জনগণের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

বিজ্ঞাপন