রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য পদযাত্রা

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি ও অনকোলজি বিভাগ ক্যান্সার আক্রান্ত শিশুদের জন্য একটি পদযাত্রা ও র‍্যালির আয়োজন করেছে। এই র‍্যালিটি শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের সি ব্লক থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্লক প্রদক্ষিণ করে।

র‍্যালিতে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিশু অনকোলজি বিভাগের চিকিৎসক, নার্স, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং ক্যান্সার আক্রান্ত শিশু ও তাদের অভিভাবকেরা অংশগ্রহণ করেন। তারা ব্যানার ও ফেস্টুন হাতে র‍্যালিতে যোগ দেন।

অনুষ্ঠানে চিকিৎসকরা জানান, বিশ্বে প্রতি মিনিটে ৪ জন শিশু ক্যান্সার আক্রান্ত হচ্ছে। তারা বলেন, সঠিক সময়ে সঠিক সনাক্তকরণ এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে শিশুদের ক্যান্সার নিরাময় সম্ভব।

বিজ্ঞাপন