বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থ অনিয়মের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থ অনিয়মের তদন্ত কমিটি গঠন করেছে সংসদীয় কমিটি।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অর্থ অনিয়মের তদন্ত কমিটি গঠন

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অর্থ ভাগ-বাঁটোয়ারা সংক্রান্ত অভিযোগের তদন্ত শুরু করেছে সংসদীয় কমিটি। সরকারের নিয়ম লঙ্ঘন করে কোটি টাকার অনিয়মের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান কমিটির সভাপতি সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি জানান, এই অর্থ আদায় ও সার্বিক অডিট আপত্তি খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটিকে এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, অগ্রাধিকার দেওয়া হবে ২০২৪-২৫ সালের অডিটগুলোর ওপর, যাতে বর্তমান দায়িত্বে থাকা ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করা যায়।

তিনি আরও জানান, পুরোনো অডিট নিয়ে কাজ না করে, বড় ধরনের দুর্নীতি যেসব জায়গায় হয়েছে, সেগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে তালিকাভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার বা অন্যান্য সরকারের আমলের অডিট আপত্তিগুলো পর্যায়ক্রমে সামনে আনা হবে।

বিজ্ঞাপন