বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারি চান ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকার কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারি চান ভলকার তুর্ক

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বাংলাদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রমের ওপর নজরদারির জন্য একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

তিনি সোমবার জেনিভায় জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে এ আহ্বান জানান। তুর্ক বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি তাদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠলে স্বাধীনভাবে তদন্তের সুযোগ থাকা জরুরি।

২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের বিষয় নিয়ে জাতিসংঘের প্রতিবেদনে ৪৪টি সুপারিশ দেওয়া হয়। এর মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ড তদারকিতে স্বাধীন নজরদারির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ভলকার তুর্ক বলেন, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় স্বাধীন তদন্ত, প্রাতিষ্ঠানিক সংস্কার, বেসামরিক নজরদারি ও জবাবদিহির ব্যবস্থা গড়ে তোলার সুপারিশও রয়েছে। তিনি এসব সুপারিশ বাস্তবায়নের ওপর জোর দেন।

বিজ্ঞাপন