শিক্ষাব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে চায় সরকার। শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নবীন বরণ অনুষ্ঠানে এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, সরকার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইসহ প্রযুক্তিগত শিক্ষায় জোর দিচ্ছে। তিনি উল্লেখ করেন, আগামী বছর থেকে সারাদেশে প্রথম থেকে পঞ্চম শ্রেণির ১ কোটি ১২ লাখ শিশুকে স্কুল ড্রেস প্রদান করা হবে।
পুষ্টি ঘাটতি পূরণে মিড ডে মিল দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে। তিনি জানান, ২০২৮ সালের মধ্যে যুগোপযোগী শিক্ষা কারিকুলাম তৈরির কাজ চলছে।
এ সময় তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দাবিদাওয়া খতিয়ে দেখার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য জিমনেশিয়াম তৈরির বিষয়েও গুরুত্ব দেন।