বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

ইউএপি ওয়ানকার্ড চালু, স্মার্ট ক্যাম্পাসের নতুন দিগন্ত

ইউএপি ওয়ানকার্ড চালু, স্মার্ট ক্যাম্পাসের জন্য ডিজিটাল সেবা একত্রিত করলো।

ইউএপি ওয়ানকার্ড চালু, স্মার্ট ক্যাম্পাসের নতুন দিগন্ত

স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) ‘ইউএপি ওয়ানকার্ড’ চালু করেছে। এই উদ্যোগটি ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় বাস্তবায়িত হয়েছে।

‘ইউএপি ওয়ানকার্ড’ সমন্বিত ডিজিটাল ক্যাম্পাস সল্যুশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট এবং ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একটি প্ল্যাটফর্মের আওতায় আনা হয়েছে।

আজ সোমবার, রাজধানীর গ্রিন রোডে ইউএপির অডিটোরিয়ামে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইউএপির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ওয়ানকার্ডে একটি ফিজিক্যাল স্মার্ট কার্ড ছাড়াও রয়েছে OneID App, DGePay App, DGePay Merchant App এবং OneCard Vault। এর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকসহ সংশ্লিষ্ট ব্যবহারকারীদের পরিচয়, পেমেন্ট ও বিভিন্ন ডিজিটাল নথি ব্যবস্থাপনা সহজ ও নিরাপদ হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ বলেন, ইউএপি ওয়ানকার্ড উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। তিনি ইউএপি ও ডিজি ইনফোটেক লিমিটেডের এই প্রচেষ্টার প্রশংসা করেন।

বিশেষ অতিথি কে. এম. মোজিবুল হক ওয়ানকার্ডকে বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তিগত অগ্রযাত্রার একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, এই উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবা শক্তিশালী করবে।

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ওয়ানকার্ডের মাধ্যমে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম সহজ ও কার্যকর হবে। ডিজি ইনফোটেক লিমিটেডের সঙ্গে অংশীদারিত্ব ইউএপির ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নেবে।

অনুষ্ঠানে ওয়ানকার্ডের বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয় এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিক তুলে ধরেন।

বিজ্ঞাপন