মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
শিক্ষা

মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে।

মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত

‘মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং মেধা উদ্ভাবনী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। এই মেলা শুক্রবার মোংলা উপজেলা অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং ব্যবসায়িক চিন্তাভাবনা প্রসারের লক্ষ্যে এই বিশেষ মেলার আয়োজন করা হয়েছে। ‘এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম’-এর আওতায় আয়োজিত এই মেলায় ১০টি স্টলে ক্ষুদে বিজ্ঞানীরা তাদের উদ্ভাবনী বিষয় প্রদর্শন করেন।

মেলায় তিনটি ক্যাটাগরিতে—স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং ইনোভেশন আইডিয়া তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এসব প্রযুক্তির ব্যবহার মানুষের শ্রম লাঘব করবে এবং স্থানীয় সম্পদকে কাজে লাগিয়ে সমাজের বিভিন্ন সমস্যার লাভজনক ও টেকসই সমাধান আনবে।

মেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার সুমী, সহকারী কমিশনার (ভূমি) নওশীনা আরিফ, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুজ্জামান, নুর আলম শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অতিথিরা পরে ক্ষুদে বিজ্ঞানীদের প্রদর্শিত বিভিন্ন স্টল ও প্রজেক্ট ঘুরে দেখেন এবং বিজয়িদের মাঝে ক্রেস্ট ও সাটিফিকেট তুলে দেন। ইনোভেশনের জন্য প্রথম পুরস্কার পায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়, সাইন্স প্রজেক্ট প্রদর্শনের জন্য ২য় স্থান লাভ করে হলদিবুরিয়া মাধ্যমিক বিদ্যালয় এবং স্মার্ট নগরী প্রদর্শনের জন্য ৩য় হয় মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন