বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
শিক্ষা

বিজ্ঞান শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়

বিজ্ঞান শিক্ষা ছাড়া বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়, মন্তব্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর।

বিজ্ঞান শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়

বর্তমানের প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে বিজ্ঞান শিক্ষা জরুরি বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।

রোববার (১৪ জুন) সকালে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "বৈশ্বিকভাবে টিকে থাকতে হলে বিজ্ঞান শিক্ষার বিকল্প নেই।"

মন্ত্রী জানান, বর্তমান বিশ্বে সেই দেশ ও জাতিই এগিয়ে যাবে যাদের উদ্ভাবনী ক্ষমতা বেশি। এ লক্ষ্যে দেশের প্রযুক্তিখাতে বিনিয়োগ বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, "বাংলাদেশ এখন একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে।" রূপপুরে পাওয়ার প্ল্যান্টের কাজ শুরু হওয়ায় সেখানে অনেক বিজ্ঞানীর প্রয়োজন হবে বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী বলেন, নতুন সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চায়, যার মূল ভিত্তি হবে জ্ঞান ও উন্নয়ন।

বিজ্ঞাপন