শনিবার, ১৩ জুন, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক হবে

বাংলাদেশ সরকার বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে।

বাংলা-ইংরেজির পাশাপাশি তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক হবে

বাংলাদেশ সরকার শিক্ষার্থীদের জন্য বাংলা ও ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক তৃতীয় ভাষা শিক্ষা চালুর উদ্যোগ নিয়েছে। এই পরিকল্পনার অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকে পর্যায়ক্রমে কারিগরি শিক্ষা চালুর লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। তিনি বলেন, শিক্ষার্থীরা জাপানিজ, কোরিয়ান, ম্যান্ডারিন, আরবি, ফ্রেঞ্চ ও জার্মান ভাষার মতো আন্তর্জাতিক ভাষা শেখার সুযোগ পাবে।

অর্থমন্ত্রী আরও জানান, তৃতীয় ভাষায় দক্ষ শিক্ষার্থীদের জন্য সংশ্লিষ্ট দেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা প্রদান করা হবে। তিনি বলেন, শিক্ষাক্রমে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ এর মতো বিষয়গুলোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

এছাড়া, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে বিতর্ক প্রতিযোগিতা, বিজ্ঞান মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্যচর্চার মতো সহশিক্ষা কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।

মাদরাসা শিক্ষার্থীদের জন্য ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিজ্ঞান, গণিত, ইংরেজি ও তথ্যপ্রযুক্তি শিক্ষার মানোন্নয়নের পরিকল্পনাও রয়েছে। জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে বাজেট প্রস্তাব পেশ করা হয়। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।

বিজ্ঞাপন