মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার
শিক্ষা

১৩ জুন বনানীতে আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হবে

১৩ জুন বনানীতে অনুষ্ঠিত হবে আন্তর্জাতিক শিক্ষামেলা ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’

১৩ জুন বনানীতে আন্তর্জাতিক শিক্ষামেলা অনুষ্ঠিত হবে

প্যাক এশিয়া বাংলাদেশের উদ্যোগে আগামী ১৩ জুন শনিবার রাজধানী ঢাকার বনানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্লোবাল এডুকেশন এক্সপো ২০২৬’। এই মেলা উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপ ও মালয়েশিয়ায় যেতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য একটি চমৎকার সুযোগ।

মেলাটি অনুষ্ঠিত হবে বনানীর কামাল আতাতুর্ক এভিনিউয়ের ১৮ নম্বর বাড়ির ‘ইরেক্টরস হাউজ’ (৬ষ্ঠ তলা)-এ। শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে এই আন্তর্জাতিক শিক্ষামেলা, যেখানে শিক্ষার্থীরা কোনো প্রবেশ ফি ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে অংশগ্রহণ করতে পারবেন।

মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো শিক্ষার্থীদের জন্য ২৫ থেকে শুরু করে ১০০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের সুযোগ। বিশ্বের বিভিন্ন দেশের নামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা সরাসরি উপস্থিত থাকবেন এবং শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতা মূল্যায়ন করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক স্কলারশিপসহ ভর্তির প্রাথমিক সুযোগ প্রদান করবেন।

অংশগ্রহণকারী দেশ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্ট্রেলিয়ার বেশ কিছু শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ও কলেজ যেমন নিউক্যাসল বিশ্ববিদ্যালয়, গ্রিফিথ বিশ্ববিদ্যালয়, এবং সাউদার্ন ক্রস বিশ্ববিদ্যালয় সরাসরি অংশ নিচ্ছে।

নিউজিল্যান্ড থেকে ক্যান্টারবেরি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল কলেজ, কানাডা ও যুক্তরাষ্ট্রের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল কলেজ এবং টরন্টো মেট্রোপলিটন কলেজসহ আরও অনেক প্রতিষ্ঠান মেলায় উপস্থিত থাকবে।

শিক্ষার্থীরা গ্লোবাল এডুকেশন সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ সরাসরি বিশেষজ্ঞদের কাছ থেকে জানতে পারবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, মেলার দিন সরাসরি স্পট অ্যাপ্লিকেশন করলে অনেক বিশ্ববিদ্যালয় তাদের নির্ধারিত আবেদন ফি মওকুফ করবে। যোগাযোগের জন্য মোবাইল নম্বর: ০১৩২২-৯১৪০০১, ০১৩২২-৯১৪০০২, ০১৩২২-৯১৪০০৩।

বিজ্ঞাপন