সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষামন্ত্রী বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়ানোর আহ্বান জানালেন।

বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্র বাড়ানোর আহ্বান শিক্ষামন্ত্রীর

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার ক্ষেত্র আরও বৃদ্ধি করতে হবে। শনিবার বিকেলে সাভারে ব্র্যাক সিডিএম সেন্টারে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) আয়োজিত ‘ভাইস-চ্যান্সেলর ডায়ালগ: শেপিং দ্য ফিউচার অব হায়ার এডুকেশন’ শীর্ষক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

মন্ত্রী বলেন, শিক্ষার উন্নয়নে গবেষণার বিকল্প নেই। বর্তমান সরকার প্রধানমন্ত্রীর নেতৃত্বে গবেষণার ওপর গুরুত্ব দিয়ে কাজ করছে। ইতোমধ্যে শিক্ষা বাজেটে জিডিপির ২ শতাংশ বরাদ্দ করা হয়েছে এবং তা পর্যায়ক্রমে ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, গবেষণা বাজেটের সমস্যা দূর করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী আরও বলেন, গবেষণা-নির্ভর বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে না পারলে শিক্ষার অগ্রগতি সম্ভব নয়। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতেও গবেষণার সুযোগ সৃষ্টি করতে হবে।

এছাড়াও, মন্ত্রী দেশের অনেক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মান সন্তোষজনক নয় উল্লেখ করে সেগুলো চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। তিনি ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর গুরুত্বের কথাও তুলে ধরেন, যেখানে বিদেশে সফল শিক্ষার্থী ও শিক্ষকদের দেশে ফিরিয়ে এনে তাদের মেধাকে কাজে লাগানোর কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে, পিএসসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক জেড এন তাহমিদা বেগম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এই সংলাপে সরকারি ও বেসরকারি প্রায় ৬০টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন