শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
শিক্ষা

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে।

চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করবে সরকার: অর্থমন্ত্রী

শিক্ষাখাতে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট বাস্তবায়ন করছে বিএনপি সরকার, এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার (২১ আগস্ট) ব্র্যাক সিডিএম-এ ইউজিসি আয়োজিত নীতিনির্ধারণী সংলাপে তিনি এ কথা বলেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, চাকরির বাজারের সাথে শিক্ষা ব্যবস্থার সমন্বয় করা হবে। তিনি জানান, সরকার দেশের শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন করতে চায়।

তিনি আরও বলেন, জীবনমুখী শিক্ষা ধারায় ফেরার উদ্যোগ চলছে, কারণ মানসম্মত শিক্ষাব্যবস্থা দেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক সহায়তা রাখে।

অর্থমন্ত্রী চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৫ শতাংশ অর্জনের চেষ্টা চলছে বলেও জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, ইউজিসি চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন