মুজিববর্ষ পালনে ৯৮২ কোটি ৯১ লাখ ৭৪ হাজার টাকা খরচের তথ্য দিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধূরি।
তিনি রোববার (১২ জুলাই) জাতীয় সংসদে রংপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহবুবুর রহমান (বেলাল)-এর প্রশ্নের জবাবে এ তথ্য জানান। অর্থমন্ত্রী বলেন, 'মুজিববর্ষ' পালন উপলক্ষে বিভিন্ন জেলা ও উপজেলায় অনেক ধরনের কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
এতে শেখ মুজিবের ছবি ও বেদী নির্মাণ, বিভিন্ন সরকারি অফিসে ব্রোঞ্জ, তামা ও মার্বেল পাথরের মূর্তি নির্মাণ এবং রাষ্ট্রীয়ভাবে সময় গণনার ডিজিটাল বোর্ড তৈরির কাজ অন্তর্ভুক্ত রয়েছে। সব মন্ত্রণালয় ও বিভাগ মিলিয়ে এই অর্থ ব্যয় করা হয়েছে।
তিনি আরও জানান, ওই বছর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১ বছরের খাবার খরচ হিসেবে ৩৫ কোটি টাকা দেখানো হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশন বিকেল ৩টা ২ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে পুনরায় শুরু হয়।