সোমবার, ১৩ জুলাই, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

আইএমএফের স্বার্থবিরোধী কর্মসূচি থেকে বের হচ্ছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, আইএমএফের স্বার্থবিরোধী কর্মসূচি থেকে বের হচ্ছে সরকার।

আইএমএফের স্বার্থবিরোধী কর্মসূচি থেকে বের হচ্ছে সরকার: অর্থমন্ত্রী

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে আওয়ামী লীগ আমলের কর্মসূচি দেশের স্বার্থবিরোধী ছিল বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আজ রোববার রাজধানীতে সাংবাদিকদের এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘আধুনিক বাংলাদেশ গড়তে হলে সব কিছু পরিবর্তন করতে হবে, তেমনি নতুন ভিসা নীতিও করতে হবে। একটি ভিসা নীতি দেশের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে।’

তিনি আরও জানান, ‘আইএমএফের সাথে আওয়ামী লীগের সময়ের প্রোগ্রাম থেকে বের হয়ে আসছে সরকার। আগের প্রোগ্রামের অনেকগুলো বিষয়ে সম্মত নই, তাই বেরিয়ে এসে নতুন প্রোগ্রামে যাচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘নির্বাচিত সরকার হিসেবে দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করতে যে ধরনের প্রোগ্রামে যাওয়া দরকার, সে ধরনের প্রোগ্রামে যাচ্ছি।’

তিনি যোগ করেন, ‘দেশের অর্থনীতির জন্য যে ধরনের প্রোগ্রাম প্রয়োজন, সেটি নেওয়া হবে। কিস্তির টাকা নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, বরং গুরুত্বপূর্ণ হলো যে প্রোগ্রামে যাব সেটি দেশের স্বার্থ সংরক্ষণ করবে কিনা।’

আইএমএফের সঙ্গে কর্মসূচি নিয়ে মন্ত্রী বলেন, ‘আইএমএফের সাথে আওয়ামী লীগ আমলের প্রোগ্রাম দেশের স্বার্থবিরোধী ছিল, না হলে বের হলাম কেন! অনেকগুলো শর্ত ছিল, যেগুলো নির্বাচিত সরকার হিসেবে আমরা মনে করি গ্রহণযোগ্য নয়।’

বিজ্ঞাপন