মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

বাংলাদেশ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে

বাংলাদেশ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে, নীতিমালা ঠিক করা হচ্ছে।

বাংলাদেশ আইএমএফের নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে নতুন ঋণ কর্মসূচিতে যুক্ত হচ্ছে বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, বর্তমানে ঋণের নীতিমালা ঠিক করা হচ্ছে।

সোমবার (১৩ জুলাই) সচিবালয়ে ঢাকায় সফররত আইএমএফ মিশনের প্রধান ইভো ক্রজনারের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, নতুন ঋণ কর্মসূচির অংশ হিসেবে আইএমএফ ধাপে ধাপে কিছু সংস্কারের পরামর্শ দিয়েছে। তবে সরকারের সিদ্ধান্ত দেশের অর্থনৈতিক বাস্তবতা ও জনগণের প্রয়োজনের ওপর নির্ভর করবে।

তিনি আরও জানান, আইএমএফ দেশের পুঁজিবাজার ও কর-জিডিপি অনুপাত বৃদ্ধিসহ অর্থনীতির কয়েকটি সূচকে অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে। তবে এসব ক্ষেত্রে আরও উন্নতির ওপর গুরুত্ব দিয়েছে সংস্থাটি।

আগামী অক্টোবরে, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিতব্য আইএমএফ ও বিশ্বব্যাংকের বার্ষিক সভায় নতুন ঋণ কর্মসূচি নিয়ে আরও আলোচনা হবে। সেখানে অংশ নেবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিজ্ঞাপন