সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ সৌদি আরবে বিমানবন্দরে হামলা, ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল
অর্থনীতি

রাজধানীতে বৃষ্টি-বন্যায় মাছ ও সবজির দাম বেড়েছে

রাজধানীতে বৃষ্টি ও বন্যার কারণে মাছ ও সবজির দাম বেড়ে গেছে।

রাজধানীতে বৃষ্টি-বন্যায় মাছ ও সবজির দাম বেড়েছে

টানা বৃষ্টি ও বন্যার কারণে রাজধানীতে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে মাছ ও সবজির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। বর্তমানে ৬০ থেকে ৮০ টাকার নিচে কোনো সবজি পাওয়া যাচ্ছে না।

সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা যায়, টমেটোর দাম ১২০ থেকে ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। কাওরান বাজারে কাঁচামরিচের দাম প্রতি কেজি ১২০ টাকায় পৌঁছেছে।

এদিকে, মুরগির বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও ক্রেতার সংখ্যা কমেছে। বৈরী আবহাওয়ার কারণে জেলেরা মাছ ধরতে না পারায় মাছের দাম প্রজাতি ভেদে কেজিতে ৫০ থেকে ১০০ টাকা বেড়ে গেছে।

সব ধরনের চালের দাম স্থিতিশীল থাকলেও পোলাউয়ের চালের দাম চড়া। প্রতি কেজি পোলার চাল ১৯৫ থেকে ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

পরিবহন ব্যয়ের বৃদ্ধির কারণ হিসেবে ক্রেতা ও বিক্রেতারা জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে রাস্তায় যানবাহনের সংকট সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন