বৈরী আবহাওয়া ও ভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। রোববার সকাল থেকে বহির্নোঙরে অবস্থানরত ৬৫টি জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে।
চট্টগ্রাম চেম্বার ও স্থানীয় ব্যবসায়ীরা জানান, সাধারণত বহির্নোঙরে প্রতিদিন ৫ লাখ টন পণ্য খালাস হয়। তবে টানা বৃষ্টিপাতের ফলে জাহাজের সারি দীর্ঘ হতে শুরু করেছে, যা পণ্য খালাসে সমস্যা সৃষ্টি করছে।
এদিকে, চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, বন্দরের জেটিতে সব ধরনের কার্যক্রম স্বাভাবিক রয়েছে। কন্টেইনার হ্যান্ডলিং ও পণ্য লোডিং-আনলোডিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
আবহাওয়া বিভাগ জানিয়েছে, বর্তমানে চট্টগ্রাম সমুদ্র বন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।