মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ঝুঁকি, ড্রোন নজরদারির পরিকল্পনা

চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ড্রোন নজরদারির পরিকল্পনা করছে কর্তৃপক্ষ।

চট্টগ্রাম বন্দরে নিরাপত্তা ঝুঁকি, ড্রোন নজরদারির পরিকল্পনা

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। আন্তর্জাতিক সংস্থা রিক্যাপের তথ্য অনুযায়ী, গত ৬ মাসে ৪টি বাণিজ্যিক জাহাজে হামলা ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই চট্টগ্রাম বন্দরের চ্যানেল ও বর্হিনোঙরের নিরাপত্তায় ড্রোন দিয়ে নজরদারি শুরু হবে। পতেঙ্গার বহির্নোঙর এলাকায় আলফা, ব্রেভো ও চার্লি অ্যাংকরেজ নামে পরিচিত তিনটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, যেখানে প্রতিদিন পণ্যবাহী জাহাজ অবস্থান করে।

এদিকে, বন্দরের তালিকাভুক্ত ওয়াচম্যান, কোস্টগার্ড, নৌবাহিনী ও নৌপুলিশের সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও নাবিকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ওয়াটার ট্রান্সপোর্ট সেলের সাবেক সহসভাপতি শেখ মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, ‘চুরি ও ডাকাতির পাশাপাশি জেলেদের উৎপাত রয়েছে। অপরিকল্পিতভাবে জাল বসানোর কারণে নিরাপত্তা ঝুঁকি ও ভোগান্তি বাড়ছে।’

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর আহমেদ আমিন আবদুল্লাহ জানান, ‘বন্দরের জলসীমায় অসংখ্য ছোট নৌযানের চলাচল এবং অনিবন্ধিত ওয়াচম্যানের কারণে অপরাধীদের চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। জাহাজের শনাক্তকরণ ব্যবস্থা বন্ধ থাকায় নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং।’

২০১৫ সালেও বন্দরের জলসীমায় ৪টি দস্যুতার ঘটনা শনাক্ত করেছিল রিক্যাপ।

বিজ্ঞাপন