সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে এবং ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন হবে।

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে

৩০ নভেম্বরের মধ্যে বিমানবন্দরের থার্ড টার্মিনালের চুক্তি সই হবে এবং ১৬ ডিসেম্বর আংশিক উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। বিমানমন্ত্রী বলেন, সম্পূর্ণ বিমানবন্দর চালু করতে সর্বোচ্চ ১৪ মাস সময় লাগবে।

এছাড়া, কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তরের সব প্রস্তুতি সম্পন্ন হলেও ১ ডিসেম্বর সেটির উদ্বোধন হচ্ছে না বলেও জানান তিনি।

বিজ্ঞাপন