সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাসহ ৭ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ৭ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য।

ঢাকাসহ ৭ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ সোমবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, চট্টগ্রাম ও কক্সবাজারে এই বিজিবি মোতায়েন করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করছেন, পাশাপাশি বিশৃঙ্খলা ও সহিংসতা প্রতিরোধে সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল প্রযুক্তিনির্ভর নজরদারি চালাচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লাইভ ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞাপন