সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকাসহ ৮ জেলার নিরাপত্তায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকাসহ ৮ জেলার নিরাপত্তায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

ঢাকাসহ ৮ জেলার নিরাপত্তায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন

ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, ফরিদপুর, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ৯৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃত বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলাসমূহের গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করছেন। তারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে সচেষ্ট রয়েছেন।

বিজ্ঞাপন