সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইপিও মোতায়েন

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের ৮ আইপিও মোতায়েন করা হচ্ছে।

সেন্ট্রাল আফ্রিকায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ আইপিও মোতায়েন

জাতিসংঘের সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক শান্তিরক্ষা মিশনে (এমআইএনইউএসসিএ) বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ সংখ্যক ইন্ডিভিজুয়াল পুলিশ অফিসার (আইপিও) মোতায়েন করা হচ্ছে। এ লক্ষ্যে বাংলাদেশ পুলিশের ৮ কর্মকর্তা মিশনে যোগ দিতে ঢাকা ত্যাগ করেছেন।

পুলিশ হেডকোয়ার্টার্সের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রোববার (২২ নভেম্বর) দুপুরে ইথিওপিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে আট কর্মকর্তা ঢাকা ত্যাগ করেন। বর্তমানে তারা ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় অবস্থান করছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সেখান থেকে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তাদের। আট সদস্যের এ দলে একজন পুলিশ সুপার, চারজন অতিরিক্ত পুলিশ সুপার এবং একজন নারী পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত রয়েছেন।

এমআইএনইউএসসিএ'তে বাংলাদেশ পুলিশের এটিই এ যাবৎকালের সর্বোচ্চ সংখ্যক আইপিও মোতায়েন। জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ সম্প্রসারণের ক্ষেত্রে এ মোতায়েন একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

এতে বলা হয়, আন্তর্জাতিক শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, সক্ষমতা ও অঙ্গীকারের ধারাবাহিকতায় এটি দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন