বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
ব্রেকিং
ইসলামাবাদের পিআইএমএস হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ নবজাতকের মৃত্যু পাকিস্তানে হাসপাতালের অগ্নিকাণ্ডে ১৫ নবজাতকের মৃত্যু নেভাডায় দাবানলে ৪২ হাজার মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে হাইতিতে সন্ত্রাসী হামলায় নিহত ৪৭, আহত ২২ গাজায় ইসরায়েলি হামলা: নিহতের সংখ্যা বেড়ে ৭৩,৪২২ মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে ধর্ষণ মামলায় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত শিশুর জৈবিক বাবা গিনিতে ময়লার ভাগাড় ধসে নিহত ৩০, আহত ২২ রংপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় ৪ জন খুন, দুই যুবক গ্রেপ্তার মাদক সেবনে বাধা দেওয়ায় শিক্ষক ও তার পরিবারের ৪ জনকে হত্যা যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, দুই পুলিশ কর্মকর্তা অন্তর্ভুক্ত
অর্থনীতি

প্রতি ডিমে ৪ টাকা লোকসান, খামারিদের দাবি লাভজনক মূল্য নিশ্চিত করার

প্রতি ডিমে ৪ টাকা লোকসান, খামারিরা লাভজনক মূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে।

প্রতি ডিমে ৪ টাকা লোকসান, খামারিদের দাবি লাভজনক মূল্য নিশ্চিত করার

প্রতিটি ডিমে ৪ টাকা লোকসান হচ্ছে বলে দাবি করেছেন খামারিরা। শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ক্ষুদ্র খামারিদের সংগঠন বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন এই দাবি জানায়।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের পোল্ট্রি খাতকে টিকিয়ে রাখতে জাতীয় পোল্ট্রির ডিজিটাল ডাটাবেজ চালু করা জরুরি। নিবন্ধিত খামারিদের জন্য বিশেষ সুরক্ষা কর্মসূচি গ্রহণ এবং অবিলম্বে পোল্ট্রি বীমা চালুর উদ্যোগ নিতে হবে।

তারা আরও বলেন, জাতীয় পোল্ট্রি নীতিমালা সংশোধন করতে হবে এবং স্বল্প সুদে ক্ষুদ্র ও মাঝারি খামারিদের ঋণ প্রদানে উদ্যোগ নিতে হবে।

এর আগে, প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন খামারিরা। এ সময় তারা প্রতিবাদস্বরূপ সিদ্ধ ডিম বিতরণ করে নিজেদের দুর্দশার কথা তুলে ধরেন।

বিজ্ঞাপন