শনিবার, ১১ জুলাই, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপক ভাটা

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ভাটা, দৈনন্দিন আয় কমেছে এবং শ্রমিকরা কর্মহীন হয়েছেন।

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপক ভাটা

হিলি বন্দরে আমদানি বাণিজ্যে ব্যাপক ভাটা পড়েছে। আগে যেখানে প্রতিদিন একশ থেকে দেড়শ ট্রাক পণ্য আসতো, বর্তমানে তা কমে ২০ থেকে ২৫ ট্রাকে নেমে এসেছে। এর ফলে বন্দরের দৈনন্দিন আয় কমেছে এবং কয়েকশ শ্রমিক কর্মহীন হয়ে পড়েছেন।

হিলি স্থলবন্দর উত্তরাঞ্চলের বৃহত্তম বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত। অতীতে এখানে ট্রানশিপমেন্ট ইয়ার্ড ভারতীয় পণ্যবাহী ট্রাকে ঠাসা থাকত, কিন্তু বর্তমানে ব্যবসায়ীদের কোলাহল নেই এবং আনাগোনা কমে গেছে। বন্দরের ইয়ার্ড এখন প্রায় ফাঁকা হয়ে পড়েছে।

কয়েক মাস আগে এই বন্দরে প্রতিদিন ১শ থেকে দেড়শ পণ্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে প্রবেশ করত, কিন্তু বর্তমানে সেই সংখ্যা মাত্র ২০ থেকে ২৫টিতে নেমে এসেছে। আমদানি মন্দার কারণে সিঅ্যান্ডএফ এজেন্টদের মাঝেও প্রভাব পড়েছে, ফলে অনেক কর্মচারী কর্মহীন হয়ে পড়েছেন।

হিলি স্থলবন্দরের আমাদানিকারক মতিউর রহমান লাবু জানান, ডলারের বিনিময় মূল্য বাড়ার পাশাপাশি ভারতে পণ্যের দাম ঊর্ধ্বমুখী হওয়ায় কাঙ্ক্ষিত লাভ মিলছে না। অনেকেই লোকসান এড়াতে আমদানি কার্যক্রম গুটিয়ে ফেলেছেন।

হিলি কাস্টমসের ডেপুটি কমিশনার সন্তোষ সরেন বলেন, এলসি খোলার পরিমাণ অনেক কমেছে। অধিক শুল্কযুক্ত পণ্য আমদানি হ্রাস পাওয়ায় বন্দরে মন্দাভাব দেখা দিয়েছে এবং রাজস্ব আদায়ও কমেছে। বিদায়ি অর্থবছরে হিলি বন্দরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ হাজার ৪৬ কোটি টাকা, কিন্তু আদায় হয়েছে ৫৯৮ কোটি টাকা।

বিজ্ঞাপন