সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

বেনাপোল বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

বেনাপোল বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি শুরু, আমদানি-রপ্তানি কার্যক্রম ব্যাহত।

বেনাপোল বন্দরে শ্রমিকদের অনির্দিষ্টকালীন কর্মবিরতি, আমদানি-রপ্তানি ব্যাহত

বেনাপোল স্থলবন্দরে আজ রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করেছেন বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা। ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে সমন্বয়হীনতা এবং ন্যায্য মজুরীর দাবিতে এই কর্মবিরতি চালানো হচ্ছে।

কর্মবিরতির ফলে বন্দরের পুরাতন পোর্ট থানার সামনে কয়েক হাজার শ্রমিক সমাবেশ করছেন, যার ফলে পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রয়েছে। এর ফলে আমদানি-রপ্তানির পণ্য পরিবহন ব্যাহত হচ্ছে।

জানা গেছে, বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড-আনলোডিংয়ে পাঁচ বছর আগে টেন্ডার পেয়েছিল ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান হোসনেয়ারা এন্টারপ্রাইজ। শ্রমিক ইউনিয়ন এবং বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানের অধীনে কাজ করে আসছিল।

শ্রমিকদের সাথে চুক্তি এবং কার্যকর যোগাযোগ রক্ষা না করার কারণে শ্রমিকরা দীর্ঘদিন ধরে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এই বিষয়ে শ্রমিক নেতারা গত ৯ জুন বেনাপোল বন্দরের পরিচালকের মাধ্যমে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের কাছে একটি লিখিত আবেদন জমা দেন।

বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি মাকসুদুর রহমান রিন্টু জানান, পূর্বে কয়েকবার কর্মবিরতির সিদ্ধান্ত নেওয়া হলেও বন্দর পরিচালকের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল। তবে, সমস্যা সমাধান না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি এবং সব ধরনের পণ্য লোড-আনলোড কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক (টাফিক) শামীম হোসেন বলেন, ‘পোর্ট চেয়ারম্যানের নিকট দুইটি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন দাবি সম্বলিত একটি আবেদন জমা দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সাথে বিষয়টি সুরাহের চেষ্টা চলছে এবং দ্রুত সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে।’

বিজ্ঞাপন