মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ৮০তম জন্মদিন উদযাপন করছেন। এই উপলক্ষে হোয়াইট হাউসের সাউথ লনে আয়োজন করা হয়েছে মিক্স মার্শাল-আর্ট ইউএফসি ফাইটিং।
রোববার (১৪ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ইভেন্টটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষরের ২৫০তম বার্ষিকী উপলক্ষে চলমান জাতীয় উদযাপনের অংশ হিসেবে পরিকল্পনা করা হয়েছে। অনুষ্ঠানে সাতটি লড়াই অনুষ্ঠিত হবে, যা মধ্যরাত পেরিয়ে চলবে।
এদিকে, ট্রাম্প বর্তমানে ইরানের সঙ্গে চলমান একটি ব্যয়বহুল ও অজনপ্রিয় যুদ্ধে জড়িয়ে পড়েছেন। যদিও সংঘাতের অবসান ঘটানোর জন্য একটি চুক্তি কাছাকাছি পৌঁছেছে বলে মনে হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা এখনও বাকি রয়েছে।
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টার থেকে ট্রাম্পের নাম পুরোপুরি সরিয়ে ফেলা হয়েছে। শনিবার (১৩ জুন) সিএনএন নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নির্দেশনার কারণে নামটি অপসারণ করা হয়েছে।
কেন্দ্রটির নির্বাহী পরিচালক ম্যাট ফ্লোকা জানান, এর আগে ভবনের ফ্যাসাড থেকে নামটি ঢেকে রাখতে একটি ত্রিপল ব্যবহার করা হয়েছিল এবং পরে ধাপে ধাপে সেটি সরিয়ে ফেলা হয়। এই সিদ্ধান্ত ট্রাম্পের প্রভাব বিস্তার ও কেন্দ্রটির পরিচয় বদলের প্রচেষ্টাকে একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।