বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলের হামলায় গাজায় মসজিদ ধ্বংস, নিহত ১ ফিলিস্তিনি জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৩ শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, স্বামীকে বেঁধে রাখা হয় জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে
জাতীয়

নোয়াখালীর দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, আহত এক চাচাতো ভাই

নোয়াখালীর সেনবাগে দুই ভাইয়ের মৃত্যু, আহত এক চাচাতো ভাই।

নোয়াখালীর দুর্ঘটনায় দুই ভাইয়ের মৃত্যু, আহত এক চাচাতো ভাই

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বিদেশ ফেরত ভগ্নিপতিকে আনতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই সহোদর। শনিবার রাতে সেনবাগ-সোনাইমুড়ী আঞ্চলিক সড়কে ঘটে এই মর্মান্তিক ঘটনা। নিহতরা হলেন আরিফ হোসেন (২৫) ও আশিক হোসেন (২২)।

স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেল নিয়ে ভগ্নিপতিকে আনতে যাওয়ার সময় দ্রুত গতির কারণে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গর্তে পড়ে যায়। এ সময় তাদের সাথে থাকা চাচাতো ভাই মো. শাওনও গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিনজন মোটরসাইকেলে করে ছাতারপাইয়া রাস্তার মাথা থেকে যাচ্ছিলেন। কেশারপাড় রাস্তার মাথায় সড়কের কাজ চলছিল, ফলে মোটরসাইকেলটি ডান দিকে যেতে গিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে ধাক্কা খায়। এরপর মোটরসাইকেলটি গর্তে পড়ে উল্টে যায় এবং অটোরিকশাটি পাশের খালে পড়ে যায়।

স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা আরিফ ও আশিককে মৃত ঘোষণা করেন। আহত শাওনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহতদের একমাত্র বোন সীমা আক্তার আহাজারি করে বলেন, 'আমাদের আর কেউ রইলো না। আমার বাবা-মা এই শোকে মারা যাবেন।'

নিহতদের বাবা আলাউদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, 'আমার ছেলেরা কই। আমাকে কে খাওয়াবে। আমি কি নিয়ে বাঁচব।'

স্থানীয় বিএনপি নেতা মিয়া মোহাম্মদ ইলিয়াস বলেন, 'আরিফ ও আশিক শ্রমিক দল করতেন। তাদের এমন করুণ মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।'

বিজ্ঞাপন