সোমবার, ১৫ জুন, ২০২৬
ব্রেকিং
জাতীয়

শেরপুরে নদ-নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

শেরপুরে নদ-নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

শেরপুরে নদ-নদীর পানি কমছে, বন্যা পরিস্থিতির উন্নতি

শেরপুরে নতুন করে বৃষ্টি না হওয়ায় নদ-নদীর পানি কমতে শুরু করেছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি দ্রুত নেমে যাওয়ায় জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে।

স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড জানায়, মহারশি, সোমেশ্বরী ও চেল্লাখালি নদীর পানি এখন বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল শনিবার রাত থেকে নতুন করে বৃষ্টি না হওয়ায় পাহাড়ি ঢলের পানি একেবারেই নেমে গেছে।

নিম্নাঞ্চলের কিছু নিচু জায়গায় এখনও পানি জমে থাকলেও, সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই বলে জানিয়েছেন জেলা কৃষি বিভাগের কর্মকর্তারা।

তবে ঢলের তোড়ে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসীর দাবি, ঢলের পানিতে বিভিন্ন ঘের ও পুকুর তলিয়ে যাওয়ায় লাখ লাখ টাকার মাছ ভেসে গেছে।

এছাড়া কাংশা ও ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও সবজি ক্ষেতও ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় উপজেলার ঠিক কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণে ইতিমধ্যে কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা।

বিজ্ঞাপন