বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
ব্রেকিং
জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্প, শপিং মলে আটকা বহু মানুষ পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে ভয়াবহ ক্র্যাকডাউন, নিহত ২০ জাপানের দক্ষিণে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু জাপানের কিউশুতে ৭.১ মাত্রার ভূমিকম্প, সুনামির সতর্কতা সিয়াটলে খাদ্য উৎসবে গুলিতে তিনজন নিহত, আহত চারজন দক্ষিণ-পশ্চিম ইউরোপে দাবানল: ৩২৫,০০০ মানুষ নিরাপদ স্থানে সরানো হয়েছে সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত
জাতীয়

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে।

বড়লেখা সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

মৌলভীবাজারের বড়লেখা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর গুলিতে এক ভারতীয় চোরাকারবারি আহত হয়েছে। শনিবার (১৩ জুন) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

বিজিবির একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বড়লেখা সীমান্ত এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনার সময় বিজিবির টহলদল দুইজন সন্দেহভাজন ভারতীয় চোরাকারবারিকে চ্যালেঞ্জ করে।

সন্দেহভাজনরা ধারালো অস্ত্র নিয়ে টহলদলের ওপর আক্রমণের চেষ্টা করলে বিজিবি সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালান। এতে একজন চোরাকারবারি আহত হয়।

আহত ব্যক্তিসহ অন্য চোরাকারবারি পরে ভারতে পালিয়ে যায়। বিজিবি জানিয়েছে, এ বিষয়ে প্রয়োজনীয় গোয়েন্দা অনুসন্ধান ও আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানিয়েছে। উল্লেখ্য, এবারই প্রথম ভারতীয় চোরাকারবারিদের বিরুদ্ধে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করেছে বিজিবি।

বিজ্ঞাপন