শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মাটিরাঙ্গায় বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, অস্ত্র উদ্ধার

মাটিরাঙ্গায় বিজিবির সঙ্গে চোরাকারবারীদের গোলাগুলি, অস্ত্র ও গুলি উদ্ধার।

মাটিরাঙ্গায় বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে গোলাগুলি, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার যামিনীপাড়া সীমান্তে বিজিবির সঙ্গে সশস্ত্র চোরাকারবারীদের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ সময় বিজিবি অস্ত্র ও গুলিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে।

২৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার ভোরে গোপন খবরের ভিত্তিতে যামিনীপাড়া সীমান্তে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে চোরাকারবারীদের ধাওয়া দিয়ে দুটি বিদেশি ও দুটি দেশি পিস্তল, ১৪ রাউন্ড গুলি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

জব্দ করা মালামাল নিয়ে ফেরার পথে সশস্ত্র চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে, দুইপক্ষের মধ্যে প্রায় ৮ থেকে ১০ মিনিট গোলাগুলি হয়।

অবশেষে চোরাকারবারীরা পিছু হঠে যায়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন