বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি সুদানের ন্যালে ড্রোন হামলায় ২১ নিহত, ৪০ আহত ঘূর্ণিঝড় অর্ণব: অতি প্রবল অবস্থায় পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪ সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে ফ্রান্সে জাতিগত হামলায় নিহত ১, আহত ৫, মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বাড়ছে জর্ডানে গির্জায় সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত, ৩ দিনের রাষ্ট্রীয় শোক পাবনায় শিশু শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা পরিচালক আটক তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্পে ১৮ জনের মৃত্যু
অপরাধ

জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

জামালপুরে বেপরোয়া ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছে।

জামালপুরে ট্রাক চাপায় ২ পথচারী নিহত

জামালপুর সদর উপজেলার দিগপাইতে বেপরোয়া গতির একটি ট্রাকের চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিগপাইত কাঁচাবাজার এলাকায় মুন্সী বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর দুপুরে চিকিৎসাধীন অবস্থায় আরেকজনের মৃত্যু হয়। স্থানীয়রা জানান, সকালে ননি ও হাফিজ নামের দুই ব্যক্তি কেনাকাটার উদ্দেশ্যে সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন।

এ সময় জামালপুরগামী একটি ট্রাক তাদের উপর গাড়ি উঠিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই ননির মৃত্যু হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় হাফিজকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠান।

হাসপাতালে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এ বিষয়ে জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুস সাকিব বলেন, "এই ঘটনার পর ট্রাকটিকে আটক রাখা হয়েছে। এছাড়া ট্রাকের চালককে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।"

বিজ্ঞাপন