মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত, চালক গুরুতর আহত।

জামালপুরে ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ নিহত

জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে প্রাইভেটকারের ধাক্কায় সহকারী জজ একেএম ছামিউল হক নিহত হয়েছেন। সোমবার (১০ আগস্ট) ভোরের দিকে জামালপুর-ময়মনসিংহ সড়কের লাহিড়ীকান্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রডবোঝাই ট্রাকটির চাকা পাংচার হয়ে যাওয়ায় সেটি সড়কের ওপর রাখা ছিল। এ সময় ট্রাকের চালক ও হেলপার ট্রাকের ভেতরে ঘুমিয়ে ছিলেন।

এদিকে, একটি প্রাইভেটকার পেছন থেকে ট্রাকটিকে ধাক্কা দেয়, যার ফলে ঘটনাস্থলেই মারা যান জজ আদালতের ইসলামপুর সহকারী জজ ছামিউল হক।

দুর্ঘটনায় গুরুতর আহত চালক ইদ্রিস আলীকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

বিজ্ঞাপন