বুধবার, ২৯ জুলাই, ২০২৬
ব্রেকিং
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলায় নিহত ২, আহত ৫ সিয়াটলে ফুড ফেস্টিভ্যালের কাছে গোলাগুলিতে দুইজন নিহত, আহত পাঁচ চেরনিহিভে রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে ১০ জন নিহত, শিশু অন্তর্ভুক্ত রাজবাড়ীতে ট্রেনের বিচ্ছিন্ন বগির ধাক্কায় নিহত ২, আহত ৬ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু
অপরাধ

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে উদ্ধার হলো অস্ত্র ও গুলি

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে উদ্ধার হয়েছে ৪টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি।

খাগড়াছড়িতে বিজিবির অভিযানে উদ্ধার হলো অস্ত্র ও গুলি

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়িতে ভারতীয় সীমান্ত এলাকায় বিশেষ অভিযানে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪টি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

বিজিবি-২৩ যামিনীপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, সোমবার (২৭ জুলাই) রাত ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানটি ২ নং তবলছড়ি ইউনিয়নের সিংহপাড়া গ্রামে অনুষ্ঠিত হয়।

অভিযানের সময় বিজিবির টহল দল সশস্ত্র চোরাকারবারীদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি, ১৪ রাউন্ড গুলি, ১ হাজার ৬০০ ভারতীয় রুপি এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত মালামাল জব্দ করে বিওপি’তে নিয়ে আসার সময় চোরাকারবারীরা বিজিবিকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে চোরাকারবারীরা পালিয়ে যায়। এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

এছাড়া, লে. কর্নেল মো. খালিদ ইবনে হোসেন জানান, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ ও মাদক পাচারের সম্ভাব্য রুট সনাক্ত করে পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি নিশ্চিত করা হচ্ছে।

বিজ্ঞাপন