রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে একজন নিহত, আহত অন্তত ১০ জন।

কিশোরগঞ্জে বাজারের নামকরণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ১০

কিশোরগঞ্জের ভৈরবে বাজারের নামকরণকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছেন। সোমবার (২৭ জুলাই) সকালে কালিকাপ্রসাদ ইউনিয়নের আকবরনগর ও মিরারচর গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশের তথ্য অনুযায়ী, আকবরনগর বাসস্ট্যান্ড এলাকার একটি বাজারের নামকরণ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে কয়েক বছর ধরে মতবিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে সকালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মাসুদ মিয়া নামে একজনকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর আহত ১০ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞাপন