মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলা, পশ্চিম তীরে মসজিদ পুড়িয়ে দেওয়া হয়েছে ফ্রান্স ও স্পেনে দাবানলে বিপর্যয়, তিন লাখ মানুষ নিরাপদ আশ্রয়ে ফ্রান্স ও স্পেনে দাবানলে তিন লাখের বেশি মানুষ ঘরছাড়া বার্লিনে সমকামীদের প্রাইড শোভাযাত্রায় গাড়িচাপা, নিহত ১ ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ লাখের বেশি মানুষ নিরাপদ আশ্রয়ে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে চট্টগ্রামে দম্পতির মৃত্যু ইউক্রেনে রাশিয়ার হামলায় ১৫ জন নিহত, কিয়েভে গুরুতর আক্রমণ মতিঝিলে মেট্রো স্টেশনের নিচে টাইমার সদৃশ বিস্ফোরক উদ্ধার মতিঝিল মেট্রো স্টেশনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ইরানে টানা ১৩তম রাতে যুক্তরাষ্ট্রের সামরিক হামলা
অপরাধ

রাজবাড়ীতে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে ট্রেনের সাথে সংঘর্ষে নিহত ১, আহত ৭ জন।

রাজবাড়ীতে চতুর্মুখী সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলগেটে মালবাহী ট্রেনের সাথে যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষে মনোয়ার পাটোয়াড়ী নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন, যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (২৬ জুলাই) রাত ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ফরিদপুর ধুলদি পাওয়ার প্লান্ট থেকে একটি মালবাহী ট্রেন খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। প্রথম ইঞ্জিন বেশকিছু বগি নিয়ে রাজবাড়ীর খানখানাপুর রেললাইন ক্রস করে।

রেললাইনের ব্যারিয়ার উঠিয়ে দেয়ার পর কিছু সময় পর মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন বগিগুলোর সাথে মহাসড়কে চলাচলরত যাত্রীবাহী বাস, ব্যাটারিচালিত অটোরিকশা ও মাহিন্দ্রার চতুর্মুখী সংঘর্ষ হয়। ঘটনাস্থলে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে।

গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। মনোয়ার পাটোয়াড়ী নামে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়েছে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুর রহমান মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত গাড়িগুলো উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন