শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

যশোরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী নিহত হয়েছেন।

যশোরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নিহত

যশোরের কেশবপুরে বাস চাপায় সাবেক মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোহাম্মদ আলী (৭৫) নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) দুপুর দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী মোটরসাইকেলে করে পাত্রপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে শহরের দিকে যাচ্ছিলেন। মাইকেল মোড়ে পৌঁছালে সাতক্ষীরা থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়, ফলে তিনি গুরুতর আহত হন।

কেশবপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিৎসক সেখানে তাকে মৃত ঘোষণা করেন।

কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রোকসানা খাতুন জানান, পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ঘাতক বাসটি আটক করা হয়েছে, তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরো জানান, চালক ও হেলপারকে শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন