মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নওগাঁয় খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু ঘটেছে।

নওগাঁয় খালে ডুবে স্বামী-স্ত্রীর মৃত্যু

নওগাঁর বদলগাছীতে খালের পানিতে ডুবে এক স্বামী ও স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে উপজেলার কার্তিকাহার গ্রামের পাশে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শাহিনের মেয়ে সুমাইয়া আক্তার (১৮) এবং তার স্বামী নুর ইসলাম (২২)। নূর ইসলামের বাড়ি মেহেরপুর জেলার গাংনী উপজেলার বেদবাড়িয়া গ্রামে। স্থানীয়দের বরাত দিয়ে জানা যায়, রোববার দুপুরে নুর ইসলাম প্রথমে খালে গোসল করতে ঝাঁপ দেন।

নুর ইসলামকে দেখতে না পেয়ে তার স্ত্রী সুমাইয়া আক্তারও পানিতে ঝাঁপ দেন। এরপর দুজনেই পানির নিচে তলিয়ে যান। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি জানতে পেরে তাদের উদ্ধার করে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে চিকিৎসকেরা নূর ইসলাম ও সুমাইয়াকে মৃত ঘোষণা করেন। বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে দুজনের মরদেহ হাসপাতালে পুলিশের হেফাজতে রয়েছে।

তিনি আরও বলেন, পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিজ্ঞাপন