রবিবার, ০৯ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

গাজীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় স্বামী-স্ত্রী ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকা-ময়মনসিংহ রেলপথের গাজীপুরের শ্রীপুরের ইজ্জতপুর রেল স্টেশন এলাকায় স্বামী-স্ত্রী রিনা আক্তার ও আল আমিনের ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা শনিবার বিকেলে ট্রেনের নিচে তাদের মরদেহ দেখতে পান।

রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহত রিনা আক্তার বরমী ইউনিয়নের পাইটালবাড়ি এলাকার সিদ্দিক মিয়ার মেয়ে এবং আল আমিনের পরিচয় এখনো জানা যায়নি। উভয়েই গার্মেন্টস কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা জহিরুল ইসলাম সিরাজী জানান, বিকালে এক ছেলে ও মেয়ে ময়মনসিংহগামী কমিউটার ট্রেনের নিচে ঝাঁপ দেন। ট্রেনের নিচে পড়ে তাদের মরদেহ অনেক দূর চলে যায়। মরদেহের অংশ রেলপথের প্রায় ৫০০ মিটার জুড়ে ছড়িয়ে পড়ে।

রিনার স্বজনরা জানান, রিনা ও আল আমিন চার বছর আগে পরিবারের অমতে প্রেমের সম্পর্কে দ্বিতীয় বিয়ে করেছিলেন। তারা শ্রীপুর পৌরসভায় আলাদা বাসায় ভাড়া থাকতেন। সম্প্রতি তারা অনলাইন জুয়ায় আসক্ত হয়ে পড়েছিলেন, যা নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক এসআই ফারুক হোসেন জানান, "খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন।"

বিজ্ঞাপন