শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরের তুরাগ নদী থেকে মোয়াজ্জেমের মরদেহ উদ্ধার, ৫ গ্রেফতার

গাজীপুরের তুরাগ নদী থেকে মোয়াজ্জেম হোসেনের মরদেহ উদ্ধার, ৫ জন গ্রেফতার।

গাজীপুরের তুরাগ নদী থেকে মোয়াজ্জেমের মরদেহ উদ্ধার, ৫ গ্রেফতার

গাজীপুরের তুরাগ নদী থেকে নিখোঁজ হওয়ার একদিন পর মোয়াজ্জেম হোসেন নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত মোয়াজ্জেম গাজীপুর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাতে নৌকায় করে মহানগরের কারখানা বাজার এলাকায় যাচ্ছিলেন মোয়াজ্জেমসহ বেশ কয়েকজন। হঠাৎ গুলির বিকট শব্দ শুনে আতঙ্কিত হয়ে নৌকায় থাকা যাত্রীরা নদীতে ঝাঁপ দেন। অন্যরা সাঁতরে নিরাপদে তীরে ফিরে আসলেও মোয়াজ্জেম পানিতে তলিয়ে নিখোঁজ হন।

পরবর্তীতে বৃহস্পতিবার রাতে তুরাগ নদী থেকে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ। মরদেহ উদ্ধারের পর নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর অভিযান চালিয়ে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

এখন তদন্ত চলছে, যাতে নিশ্চিত হওয়া যায় এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বিজ্ঞাপন