মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
পশ্চিমবঙ্গের বীরভূমে হোটেলে আগুন, নিহত ৭ পশ্চিমবঙ্গের হোটেলে অগ্নিকাণ্ডে ৭ জনের মৃত্যু ডিআর কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব, ইতিহাসের সবচেয়ে প্রাণঘাতী জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত
অপরাধ

নাটোরের চলনবিলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের চলনবিলে বৈদ্যুতিক তারে স্পর্শে ব্যবসায়ীর মৃত্যু, পুলিশ তদন্ত শুরু করেছে।

নাটোরের চলনবিলে বিদ্যুতায়িত হয়ে ব্যবসায়ীর মৃত্যু

নাটোরের সিংড়ায় চলনবিলে নৌকার লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শে ফরহাদ আলী নামের এক খড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার ডাহিয়া ইউনিয়নের শহরবাড়ী গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।

মৃত ফরহাদ আলী কাউয়াটিকড়ী গ্রামের আতাহার আলীর ছেলে। তিনি পেশায় একজন কৃষক ও খড় ব্যবসায়ী ছিলেন। সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, ফরহাদ আলী শহরবাড়ী এলাকা থেকে বোরো ধানের খড় (আউর) কিনে নৌকায় করে তার নিজ গ্রামে নিয়ে আসছিলেন। এ সময় চলনবিলের ওপর দিয়ে টানা বৈদ্যুতিক তারের নিচে যাওয়ার সময় নৌকার বাঁশের লগির সাথে বৈদ্যুতিক তারের স্পর্শ হয়। এতে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু ঘটে।

ঘটনার পর নৌকায় থাকা মাঝি সহ অন্যান্যরা ফরহাদ আলীর মরদেহ তার গ্রামে নিয়ে যান। ওসি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম চলমান রয়েছে।

বর্ষাকালে চলনবিলের মানুষ তাদের সংরক্ষিত বোরো ধানের খড় নৌকা বোঝায় করে এক স্থান থেকে অন্য স্থানে ক্রয় বিক্রয়ের জন্য নিয়ে যায়। তাই সকলকে সতর্কতার সাথে চলাচলের আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন