মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
জিম্বাবুয়েতে নৌকাডুবিতে নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাওয়াইয়ের দিকে এগোচ্ছে হারিকেন ‘লালা’, জরুরি অবস্থা ঘোষণা ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৫১, আহত শতাধিক ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ৫১ জনের মৃত্যু, হাজারো মানুষ বাস্তুচ্যুত ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪৭, ১৫০ ভবন ধসে পড়েছে চট্টগ্রামে গ্যাস লিকেজে ৯ শ্রমিকের মৃত্যু, ফেরদৌস স্টিলের কার্যক্রম স্থগিত ভার্জিনিয়ায় বিশ্ববিদ্যালয়ে গুলিতে পাঁচজন আহত ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত ৩৮ জন দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় সাতজন নিহত, হামলা বাড়ছে ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২০
অপরাধ

ডেমরার সারুলিয়ায় উদ্ধার ২টি বোমা সদৃশ বস্তু, সন্দেহভাজন আটক

ডেমরার সারুলিয়ায় উদ্ধার হলো দুটি বোমা সদৃশ বস্তু, সন্দেহভাজন আটক।

ডেমরার সারুলিয়ায় উদ্ধার ২টি বোমা সদৃশ বস্তু, সন্দেহভাজন আটক

রাজধানীর ডেমরা থানাধীন পশ্চিম বক্সনগর নিঝূমবাগ সাকিনে গরীবের নেওয়াজ মসজিদ রোড মোড়ে একটি বাড়িতে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া গেছে। রবিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট সিটিটিসি বোম ডিসপোজাল ইউনিটের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাম্প্রতিক সময়ে যাত্রাবাড়ির জনপদ মোড়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এই ঘটনার তদন্তের অংশ হিসেবে আসামি ধরতে গিয়ে দুটি বোমা সদৃশ বস্তুর সন্ধান পাওয়া যায়।

ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একটি বোমা নিষ্ক্রিয় করেছে। অপর একটি বোমা নিষ্ক্রিয় করার কাজ চলছে।

এ ঘটনায় বোমাসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি তদন্ত করে দেখছে।

বিজ্ঞাপন