হবিগঞ্জের লাখাইয়ে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার তেঘরিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তেঘরিয়া গ্রামের সুমন মিয়া ও রফিক মিয়ার পরিবারের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
প্রায় আধা ঘণ্টা ধরে চলা সংঘর্ষে দুই পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশ জানিয়েছে, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।