বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নোয়াখালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামির মৃত্যুদণ্ড ও তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

নোয়াখালীতে ট্রিপল মার্ডারের ঘটনায় ৩ আসামির মৃত্যুদণ্ড

নোয়াখালীর মাইজদীতে ট্রিপল মার্ডারের ঘটনায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (১৬ আগস্ট) বেলা ১২টার দিকে নোয়াখালী জেলার বিশেষ জজ আদালতের বিচারক শওকত আলী এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০১৬ সালের ২১ মার্চ মাইজদী বাজার এলাকার পুকুরে গোসল করতে যান রাজীব। সেখানে অনন্তপুর গ্রামের সৌরভের সঙ্গে রাজীবের কথা কাটাকাটি হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়।

এরপর সরকারি কলেজ এলাকায় রাজীব, তার বন্ধু ওয়াসিম ও ইয়াছিনের ওপর গুলি চালায় স্থানীয় যুবক ওমর নাছির সাজু, ওমর শরিফ সুলতানসহ তাদের সহযোগীরা। এই হামলায় ঘটনাস্থলেই রাজীব নিহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার দুই বন্ধু ওয়াসিম ও ইয়াছিন।

এ ঘটনায় নিহত রাজীবের মা বাদী হয়ে আটজনের নাম উল্লেখ করে বেগমগঞ্জ থানায় হত্যা মামলা করেন। আদালতের রায়ে দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন