শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

গাজীপুরের শ্রীপুরে জঙ্গলে ১২টি ঘোড়ার দেহাবশেষ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে ১২টি ঘোড়ার দেহাবশেষ উদ্ধার, তদন্ত শুরু করেছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুরে জঙ্গলে ১২টি ঘোড়ার দেহাবশেষ উদ্ধার

গাজীপুরের শ্রীপুরে গভীর জঙ্গল থেকে অন্তত ১২টি ঘোড়ার দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কর্ণপুর-বরমী আঞ্চলিক সড়কের বরমী ও গোসিংগা ইউনিয়নের সীমান্তবর্তী মুদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ঘাস কাটতে গিয়ে তারা প্রথমে ঘোড়ার মাথা, চামড়া, পা, নাড়িভুঁড়ি ও হাড়গোড় দেখতে পান। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয়রা ভিড় করেন।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের ধারণা, একটি চক্র নির্জন ওই স্থানে ঘোড়াগুলো জবাই করে মাংস নিয়ে গেছে।

এদিকে, পুলিশ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

বিজ্ঞাপন