বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

নাটোরে বাস-নছিমনের সংঘর্ষে তিনজন নিহত

নাটোরে বাস ও নছিমনের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে।

নাটোরে বাস-নছিমনের সংঘর্ষে তিনজন নিহত

নাটোরের গুরুদাসপুরে যাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী নছিমনের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে রয়েছেন, পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলার লক্ষীকোল এলাকার আব্দুর রহমান (৭০), ধামানিয়াপাড়া মহল্লার আক্কাস আলী (৫৮) এবং তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন (৪৮)।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ মনিরুজ্জামান জানান, কয়েকজন ব্যবসায়ী নছিমনে করে গরু নিয়ে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাটের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

হাজিরহাট গ্যাসপাম্প সংলগ্ন এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী আরআর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে নছিমনটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে নছিমনটি দুমড়ে মুচড়ে যায় এবং গরু ব্যবসায়ী আব্দুর রহমান ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, গুরুতর আহত আক্কাস আলীকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় এবং পথে তার ছোট ভাই জাহাঙ্গীর মারা যান।

দুর্ঘটনার সময় বাসটির সামনের কাচ ভেঙে গেলেও বাসের কোনো যাত্রী হতাহত হয়নি। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ ও দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানায় পুলিশ।

বিজ্ঞাপন