বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

নোয়াখালীতে যুবদল নেতার গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাটে যুবদল নেতার গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার, স্বজনদের অভিযোগে পলাতক দুই ব্যক্তি।

নোয়াখালীতে যুবদল নেতার গলায় দড়ি প্যাঁচানো মরদেহ উদ্ধার

নোয়াখালীর কবিরহাট উপজেলায় নিখোঁজের একদিন পর আজাদ হোসেন (৩৪) নামের এক যুবদল নেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর গলায় দড়ি প্যাঁচানো এবং শরীরের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় স্থানীয় একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আজাদ কবিরহাট পৌরসভার দক্ষিণ ঘোষবাগ গ্রামের প্রয়াত ফজল হকের ছেলে এবং ৮ নম্বর যুবদলের প্রচার সম্পাদক ছিলেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোমেল বড়ুয়া জানিয়েছেন, গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১টার দিকে আজাদ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে স্থানীয়রা ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন।

নিহতের স্বজনেরা অভিযোগ করেছেন, আজাদের চাচাতো ভাই ফারুক (৪০) ও নিজাম (৩৬) এই ঘটনায় জড়িত থাকতে পারেন। ঘটনার পর থেকে তারা পলাতক রয়েছেন।

ওসি রোমেল বড়ুয়া বলেন, ঘটনাস্থলে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। তাঁর গলায় দড়ি প্যাঁচানো ছিল এবং চোখের ওপর আঘাতের চিহ্ন দেখা গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

বিজ্ঞাপন