বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
আশুলিয়ায় ভয়াবহ বিস্ফোরণ: সিলিন্ডার ছড়িয়ে আতঙ্কে স্থানীয়রা টাইফুন দুজুয়ানের তাণ্ডবে বিপর্যস্ত জাপানের পূর্ব উপকূল টাইফুন দুজুয়ান: জাপানে মৃত্যু ও বন্যার সৃস্টি, ভ্রমণ অচল গাজায় ইসরায়েলি হামলায় শিশু সহ তিনজন নিহত ইসরায়েলি বাহিনীর অভিযানে ৫৩ ফিলিস্তিনি যুবক আটক আশুলিয়ায় বিস্ফোরণে ৭ প্রাণহানির পর প্রীতি গ্রুপের কারখানা বন্ধ আশুলিয়ায় পোশাক কারখানায় বিস্ফোরণে নিহত ৭, আহত ১৬ রাজধানীর ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুল ইসলামের স্ত্রীর মরদেহ উদ্ধার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ইশায়াত অপ্রতিমের প্রথম জানাজা সম্পন্ন কুমিল্লায় নিখোঁজ অপ্রতিমের রক্তাক্ত মরদেহ উদ্ধার
অপরাধ

নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু, হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে গর্তের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নরসিংদীর মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামে বাড়ির পাশের গর্তে জমে থাকা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। মৃত শিশুদের মধ্যে তৌহিদ (৭) শিবপুর উপজেলার বৈলাব গ্রামের মাহবুবের ছেলে এবং নাদিম (৬) মনোহরদী উপজেলার নোয়াদিয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। তারা মামাতো ও ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, খেলাধুলার একপর্যায়ে দুই শিশু গর্তে জমে থাকা পানিতে পড়ে যায়। তাদের অনেকক্ষণ খোঁজার পর পানির ভেতর থেকে উদ্ধার করা হয়। পরে দ্রুত শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর বাদশা জানান, শিবপুর ও মনোহরদী থানার সীমান্তে নোয়াদিয়া গ্রামে গর্তে জমা পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো অভিযোগ করা হয়নি।

বিজ্ঞাপন