শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪ জন, উদ্ধার মাদক ও অস্ত্র

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় ৪১৪ জন গ্রেফতার, উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র।

ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪১৪ জন, উদ্ধার মাদক ও অস্ত্র

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ২৭ জন, লালবাগ বিভাগ থেকে ২২ জন, ওয়ারী বিভাগ থেকে ৪৮ জন, মতিঝিল বিভাগ থেকে ৭২ জন, তেজগাঁও বিভাগ থেকে ৪৫ জন, মিরপুর বিভাগ থেকে ১১২ জন, গুলশান বিভাগ থেকে ৩৫ জন এবং উত্তরা বিভাগ থেকে ৫৩ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানের সময় বিভিন্ন এলাকা থেকে উদ্ধার করা হয় ১টি বিদেশি রিভলবার, ৩ রাউন্ড গুলি, ৩০ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ১০ হাজার ২৮৭টি ইয়াবা ট্যাবলেট, ১৮টি পেথেডিন ইনজেকশনের সিরিঞ্জ, ২৪টি সিরিঞ্জের সুই, ৮টি ফয়েল পেপার, ২টি গ্যাস লাইট, ২টি বোতলের কর্ক, ৪০২২ প্যাকেট সিগারেট, ১৩টি মোবাইল, ৫টি নিষিদ্ধ লিফলেট, ২টি কার্ড, ১টি পুরোনো বই, ১টি খাতা, ৫০ হাজার টাকা মূল্যের জাল নোট, ১টি গাঁজা খাওয়ার কলকী, ১ জন ভিকটিম, ১টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ২টি সিএনজি এবং ৩০টি চেতনানাশক এন্টিভেন ট্যাবলেট।

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এই অভিযানে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন