শনিবার, ০৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

নেত্রকোণায় ধর্ষণ মামলায় আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেফতার হয়েছেন।

নেত্রকোণায় ধর্ষণ মামলায় গ্রেফতার কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া

নেত্রকোণায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে র‍্যাবের একটি দল ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব জানায়, মামলার পর থেকে রিপন পলাতক ছিলেন এবং গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারের পর তাকে নেত্রকোণা সদর থানায় হস্তান্তর করা হয়।

গত ৩০ জুলাই রিপন একটি কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করেন। ভুক্তভোগীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে উপস্থিত হলে রিপন পালিয়ে যান। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা নেত্রকোণা সদর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন